Passport | 'পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়', সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক!

Key Highlightsবিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিলো, পাসপোর্ট শুধুমাত্র ভ্রমণের নথি বা ট্রাভেল ডকুমেন্ট, এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা যায় না।
পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে কি না এবং পাসপোর্ট দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় কি না, এই নিয়ে সংশয় তৈরী হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। সেই সংশয় দূর করতে বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিলো, পাসপোর্ট শুধুমাত্র ভ্রমণের নথি বা ট্রাভেল ডকুমেন্ট, এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা যায় না। প্রসঙ্গত, এর আগে এসআইআর মামলায় শুনানির সময় আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানানো হয়েছিল। সরকারের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট পরিষেবা ব্যাপক উন্নতি হয়েছে। সেই সঙ্গে চিপ বসানো ই-পাসপোর্ট পরিষেবা দেশজুড়ে চালু করার কথাও উল্লেখ করা হয়েছে। গত বছর মে মাস থেকে নতুন ইস্যু করা সমস্ত পাসপোর্টেই থাকছে একটি ইলেকট্রনিক চিপ, যেখানে নাগরিকের বায়োমেট্রিক তথ্য থাকে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- পাসপোর্ট
- ভারতীয় পাসপোর্ট
- নাগরিকত্ব


