Sealdah | দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি দেখেছিলো শিয়ালদহ, সেখানেই তৈরি হচ্ছে পার্টিশন মেমোরিয়াল!

Friday, August 14 2026, 3:57 am
Sealdah | দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি দেখেছিলো শিয়ালদহ, সেখানেই তৈরি হচ্ছে পার্টিশন মেমোরিয়াল!
highlightKey Highlights

দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শিয়ালদহ স্টেশন চত্বরে তৈরি হতে চলেছে পার্টিশন মেমোরিয়াল স্ট্যাচু (Partition Memorial Statue)।


স্বাধীনতা দিবসের আগে শিয়ালদহ স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত। দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শিয়ালদহ স্টেশন চত্বরে তৈরি হতে চলেছে পার্টিশন মেমোরিয়াল স্ট্যাচু (Partition Memorial Statue)। সেই স্মারক নির্মাণের আগে আজ,১৪ অগস্ট, শুক্রবার শিয়ালদহে অনুষ্ঠিত হবে বিশেষ ভূমিপুজো অনুষ্ঠান। এদিন সকাল ১১:৩০ মিনিটে এই স্ট্যাচুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পুজো হতে চলেছে। থাকবেন রাজ্যের মন্ত্রীরা। থাকবেন পূর্ব রেল এবং শিয়ালদহ ডিভিশনের রেলের কর্তারাও।কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, ১৯৪৭ সালের দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে হয়েছিল, তাঁদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File