WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Park Street | দোলের দিন কলকাতায় দুর্ঘটনা, ভূমিকম্পের কম্পনে ভেঙে পড়ল বাড়ির এক অংশ!
Tuesday, March 3 2026, 7:55 am

Key Highlightsকলকাতায় ১৫০ বছরের পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ে, প্রতিবেশীরা ভূমিকম্পকে দায়ী করছে। হতাহতের ঘটনা ঘটেনি।
দোলের দিন সকালে শহর কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ভূমিকম্পে জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পার্ক স্ট্রিটের একটি বাড়ির অংশ! প্রতিবেশীদের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি যে ভূমিকম্প গোটা কলকাতায় অনুভূত হয়, তাতেই কেঁপে ওঠে ওই বাড়িটি। আর তার জেরেই মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা। সেই সময় ওই বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর নেই। যদিও ওই বাড়িটি ১৫০ বছরের পুরনো। ভগ্নদশা হয়েছে বাড়িটির একাধিক জায়গার। বিপজ্জনক বাড়ির চেহারা নিয়েছিল অনেকদিন আগেই।
- Related topics -
- শহর কলকাতা
- পার্কস্ট্রিট
- ভূমিকম্প


