NEET-Suicide | গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা NEET পরীক্ষার্থীর, রাজস্থানের হস্টেল থেকে উদ্ধার দেহ
Saturday, May 16 2026, 4:05 am

Key Highlightsপ্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পরেই বাতিল করে দেওয়া হয়েছে ওই পরীক্ষা। সূত্রের খবর, এর ফলেই হতাশ হয়ে পড়েছিলেন ওই পরীক্ষার্থী।
নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনায় তোলপাড় দেশ। এই পরিস্থিতিতে ফের আত্মঘাতী এক NEET পরীক্ষার্থী। রাজস্থানের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত প্রদীপের বাড়ি রাজস্থানের ঝুনঝুনু জেলার গুধা গৌড়জি এলাকায়। গত চার বছর ধরে সিকারে থেকে NEET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, পরীক্ষা বাতিল হতেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে প্রদীপ। তারপরই চরম সিন্ধান্ত নেয় সে। উল্লেখ্য, দিল্লির আজাদপুর এলাকাতেও আত্মঘাতী হয়েছেন এক তরুণী। তিনিও NEET-এর মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
- Related topics -
- দেশ
- নিট পরীক্ষা
- পরীক্ষা বাতিল
- অফলাইন পরীক্ষা
- পরীক্ষা
- আত্মহত্যা
- ছাত্র মৃত্যু
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- ভারত
- রাজস্থান
- শিক্ষা
- ন্যাশনাল টেস্টিং এজেন্সি


