Vande Bharat | আত্মীয়দের বন্দে ভারতে তুলে দিতে গিয়ে বিপদ! ৩৬,১৪০ টাকা জরিমানা দিতে হলো পরিবারকে!
Tuesday, November 17 2026, 5:00 pm

Key Highlightsআত্মীয়দের ট্রেনে তুলে দিতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে আটকে পড়ে ৩৬ হাজার টাকার বেশি জরিমানা গুনতে হলো ১৩ জন যাত্রীকে।
আত্মীয়দের ট্রেনে তুলে দিতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে আটকে পড়ে ৩৬ হাজার টাকার বেশি জরিমানা গুনতে হলো ১৩ জন যাত্রীকে। বারাণসী থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। গত ১৫ নভেম্বর ট্রেন ছাড়ার উপক্রম হওয়ায় ওই যাত্রীরা আত্মীয়দের ব্যাগপত্র তুলে দিতে বন্দে ভারতের ভেতরে যান। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় এবং আধুনিক ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা নামতে পারেননি। পরে টিকিট চেকিং ইন্সপেক্টরের নজরে বিষয়টি এলে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে শিশু-সহ ওই ১৩ জনকে মোট ৩৬,১৪০ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর রেলের তরফে সতর্ক করে জানানো হয়েছে, বৈধ টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ যেন ভুল করেও ট্রেনের ভেতরে প্রবেশ না করেন।
- Related topics -
- দেশ
- ভারত
- বন্দে ভারত


