Ram Mandir | নগদ জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, কিন্তু রাম মন্দিরে প্রণামী চুরিতে উদ্ধার মোটে ৮০ লক্ষ!

Key Highlightsচুরির অভিযোগে যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব-বহির্ভূত মোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ।
শিরোনামে অযোধ্যার রাম মন্দিরের অনুদান দুর্নীতি। কেউ বলছেন চুর হয়েছে কোটি কোটি টাকা, আবার কেউ বলছেন কয়েক’শো কোটি। কারও কারও দাবি অঙ্কটা হাজার কোটির ঘরে। অথচ চুরির অভিযোগে যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব-বহির্ভূত মোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। টিন্নু যাদব, লবকুশ মিশ্র, অনুকল্প শুক্লা, অবিনাশ শুক্ল, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব, এই আট অভিযুক্তের বাড়িতেই এখনও তল্লাশি চলছে। পুলিশ সূত্র বলছে, এই আট অভিযুক্ত রাম মন্দিরের অনুদানের কয়েক কোটি টাকা সরিয়েছে। অভিযুক্তদের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিটের রিপোর্টে উঠে এসেছে, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না। এই বিপুল সম্পত্তির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না।
- Related topics -
- দেশ
- ভারত
- রামমন্দির
- উত্তরপ্রদেশ


