Group D | কাজের গতি বাড়াতে ও সঠিক মূল্যায়নে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের দিতে হবে ‘পরীক্ষা’!
Monday, October 12 2026, 5:57 am

Key Highlightsনির্দিষ্ট পদ বা দায়িত্ব ছাড়াই কর্মরত বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের কাজের গতি বাড়াতে এবং তাঁদের সঠিক মূল্যায়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।
নির্দিষ্ট পদ বা দায়িত্ব ছাড়াই কর্মরত বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের কাজের গতি বাড়াতে এবং তাঁদের সঠিক মূল্যায়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। সেচ ও জলসম্পদ দপ্তরের মতো বিভিন্ন দপ্তরে থাকা ৩২০০-র বেশি কর্মীর এবার মান পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। এই প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে গ্রুপ-সি পদে পদোন্নতির সুযোগ থাকছে। পাশাপাশি, যাঁরা লিখিত বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাঁদের মেধা ও যোগ্যতা অনুযায়ী পিওন, রেকর্ড কিপার, নাইট গার্ড বা খালাসির মতো বিভিন্ন বিকল্প পদে পুনর্বিন্যাস করা হবে। এতে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক পরিষেবার মানও আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার


