JNU | সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব! জেএনইউতে সতীর্থকে মেরে অন্ধ করল পড়ুয়া!
Monday, November 9 2026, 10:33 am

Key Highlightsমহিলা সহপাঠীর সঙ্গে বন্ধুত্বের জেরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্নাতকোত্তর পড়ুয়া অজয়ের বিরুদ্ধে।
মহিলা সহপাঠীর সঙ্গে বন্ধুত্বের জেরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্নাতকোত্তর পড়ুয়া অজয়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার মাংস কাটার ছুরি দিয়ে সৌরভ নামের ওই ছাত্রকে লাগাতার আক্রমণ করা হয়। হামলায় সৌরভের মাথা ও মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অন্য চার পড়ুয়াও। প্রাথমিক চিকিৎসার জন্য সৌরভকে এইমসে ভর্তি করা হয়। ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হলেও অভিযুক্ত এখনও অধরা। জেএনইউ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তকে আশ্রয় বা সাহায্য করলেই কড়া পদক্ষেপ হিসেবে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। ক্যাম্পাসের মধ্যে এমন হিংসাত্মক ও রক্তক্ষয়ী ঘটনায় ছাত্র মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে।


