Modi on NEET | ' ঘোর পাপ হয়েছে', 'এই নিয়ে ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়'! দু’মাস পর অবশেষে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সরব মোদি!

Key Highlightsপ্রশ্ন ফাঁসের দু’মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী বললেন, নিটের প্রশ্ন এইভাবে ফাঁস হয়ে ঘোর অন্যায় হয়েছে।
নিটের প্রশ্নফাঁস এবং এই ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন, পথে নেমে প্রতিবাদ করছে ছাত্রসমাজ, অনশনে বসেছেন সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন ফাঁসের দু’মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী বললেন, নিটের প্রশ্ন এইভাবে ফাঁস হয়ে ঘোর অন্যায় হয়েছে। মঙ্গলবার এনডিএর সংসদীয় বৈঠক ছিল। সেখানেই মোদি বলেন, প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার পদক্ষেপ করেছে। যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করাটা সরকারের দায়িত্ব। ১৩ জন অভিযুক্তকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। মোদির কথায়, 'এই নিয়ে ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।' সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুও বলেন, নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, সেটাই করা হচ্ছে বলে জানান রিজিজু।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- নরেন্দ্র মোদি


