Space X | চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের খসে যাওয়া অংশ! পৃথিবীতে কী প্রভাব পড়বে?

Key Highlightsআঠেরো মাস ধরে মহাকাশে ঘুরতে ঘুরতে চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের খসে যাওয়া একটি অংশ!
আঠেরো মাস ধরে মহাকাশে ঘুরতে ঘুরতে চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের খসে যাওয়া একটি অংশ! ভারতীয় সময় বুধবার সকাল ১১টা ৫ টায়, ৪ হাজার কেজি ওজনের, পাঁচতলা বাড়ির সমান উঁচু এই বিশালাকার অংশটি ঘণ্টায় ৮৭০০ কিলোমিটার গতিবেগে চাঁদের বুকে আছড়ে পড়ে। যদিও রকেটির অংশ চাঁদের বুকে আছড়ে পড়লেও, এখনই পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না। নাসা জানিয়েছে, ইমপ্যাক্টের ফলে চাঁদের বুকে ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর একটি গহ্বর তৈরি হবে। এই সংঘর্ষের ফলে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই। চাঁদে ধুলোর যে ঝড় কিছুক্ষণ ধরে চলবে, যা সূর্যের আলোয় আলোকিত হবে, সেটি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জোয়ার ভাটার উপরেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একটি অংশ। চাঁদের থেকে কিছু লুনার ডেটা সংগ্রহ করার জন্য ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার এই রকেটটিকে ২০২৫-এর জানুয়ারিতে মহাকাশে পাঠানো হয়েছিল। জানুয়ারিতেই রকেটটি মার্কিন ও জাপানি দুটি লুনার ল্যান্ডার লঞ্চ করে সফল ভাবে। কিন্তু রকেটটির একটি অংশ মহাকাশে কোনও একটি মহাজাগতিক সংঘর্ষের ফলে চাঁদের মাধ্যাকর্ষণের মধ্যে ঢুকে পড়ে। যদিও এই অংশটিকে এমনিতেও পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা ছিল না। কারণ তার জ্বালানি ফুরিয়ে যাওয়ার কথা।


