Kolkata | কলকাতার বেসরকারি স্কুলে ভয়াবহ ঘটনা! স্কুলের শৌচাগারে সাপের কামড় খেল তৃতীয় শ্রেণির ছাত্রী!

Key Highlightsস্কুলের শৌচাগারে সাপের কামড় খেল তৃতীয় শ্রেণির এক ছাত্রী! মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বাইপাসের ধারে হেরিটেজ স্কুলে।
কলকাতার বেসরকারি স্কুলে ভয়াবহ ঘটনা! স্কুলের শৌচাগারে সাপের কামড় খেল তৃতীয় শ্রেণির এক ছাত্রী! মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বাইপাসের ধারে হেরিটেজ স্কুলে। সাপের ছোবল খাওয়া বছর আটের সেই পড়ুয়াকে মঙ্গলবার রাতেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ক্লাসের মাঝে শৌচাগারে গিয়েছিল ওই পড়ুয়া। সেখানেই তাকে সাপে ছোবল দিয়েছে। যদিও ওই ঘটনার পরে ক্লাসে থাকা শিক্ষককে সে কিছুই জানায়নি। সে দিব্যি ক্লাস করে গিয়েছে। স্কুল শেষের পরে বাড়িও চলে যায়। তার পরে সন্ধ্যা নাগাদ ওই পড়ুয়ার পরিবারের তরফে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। এ-ও জানানো হয় যে, পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রিন্সিপাল জানান, এ কথা জানার পরেই তিনি ওই পড়ুয়াকে হাসপাতালে দেখতে যান।
- Related topics -
- শহর কলকাতা
- স্কুল
- বেসরকারি স্কুল


