Trump | মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা ট্রাম্পের জনপ্রিয়তায়! ট্রাম্পের ক্ষমতার ডানা ছাঁটার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে মধ্যবর্তী নির্বাচন!

Tuesday, November 3 2026, 3:53 am
Trump | মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা ট্রাম্পের জনপ্রিয়তায়! ট্রাম্পের ক্ষমতার ডানা ছাঁটার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে মধ্যবর্তী নির্বাচন!
highlightKey Highlights

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতি সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতি সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৬ সালের ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় রিপাবলিকানদের জন্য উদ্বেগজনক ছবি উঠে এসেছে।রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত আলাস্কা, আইওয়া, কানসাস, ওহায়ো এবং টেক্সাস— এই পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতেই ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সমীক্ষায় অংশ নেওয়া ভোটারদের ৫৭ শতাংশই ট্রাম্পের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থনীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের বাড়তে থাকা অসন্তোষই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে। বর্তমান সেনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন থাকলেও, এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার ডানা ছাঁটার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File