Jharkhand Student Protest | ‘৯৮% দাবি পূরণ হয়েছে...’,সরকারের দাবি খারিজ করে সোমে বিধানসভা অভিযানের ডাক ঝাড়খণ্ডের পড়ুয়াদের!

Key Highlightsসোমবার, ১০ অগস্ট বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে আন্দোলনে পথে নেমেছে JPSC ও JSSC-র চাকরিপ্রার্থীরা। তাঁদের অন্যতম প্রধান দাবি হলো, অভিযোগের তদন্তে CBI-কে দায়িত্ব দেওয়া এবং বিতর্কিত JSSC CGL পরীক্ষা বাতিল করা। কিন্তু সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠক হলেও কাটেনি অচলাবস্থা। রাজ্য সরকার পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করলেও সেই বক্তব্য সরাসরি খারিজ করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, মোট ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানানো হলেও সরকার মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। এই অভিযোগে সোমবার, ১০ অগস্ট বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছে, সোমবার পুরোনো বিধানসভা ভবন চত্বর থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল যাবে। আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার জন্য পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে সংঘাতে না জড়ানো, যান চলাচলে সমস্যা তৈরি না করা এবং গুজব এড়িয়ে চলার আবেদনও করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ঝাড়খন্ড
- বিধানসভা ভবন


