Bangladesh | বাংলাদেশে মজুরি বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, খুলনায় আওয়ামি নেতা খুন!
Wednesday, November 25 2026, 1:58 pm

Key Highlightsপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হলেও তা প্রত্যাখ্যান করে গাজীপুর ও সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ চলছে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হলেও তা প্রত্যাখ্যান করে গাজীপুর ও সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ চলছে। ভাঙচুর ও সংঘর্ষের জেরে দুই এলাকা মিলিয়ে ৮৭টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ২০টি কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে এবং হেমায়েতপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অবরোধ ঘিরে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এদিকে শেখ হাসিনার সম্ভাব্য ফেরা ঘিরে উত্তেজনার মধ্যেই খুলনায় দুষ্কৃতীদের গুলিতে দৌলতপুরের আওয়ামি লিগ নেতা শেখ আবদুল হালিম নিহত হয়েছেন। গোপালগঞ্জে ট্রেন চলাচল ও সরকারি বরাদ্দ স্থগিত রেখে বিপুল বিজিবি মোতায়েন করা হয়েছে। জোড়া অস্থিরতায় চাপে পড়েছে তারেক রহমানের প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- তারেক রহমান


