Haridevpur | হরিদেবপুরে ৮৫ বছরের বৃদ্ধ মাকে খুন করে ১০০-য় ফোন! গ্রেপ্তার ছেলে!
Monday, November 16 2026, 11:13 am

Key Highlightsহরিদেবপুরে ৮৫ বছর বয়সি বৃদ্ধা উমারানী ঘোষকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর ৬৭ বছরের ছেলে সাগর ঘোষের বিরুদ্ধে।
হরিদেবপুরে ৮৫ বছর বয়সি বৃদ্ধা উমারানী ঘোষকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর ৬৭ বছরের ছেলে সাগর ঘোষের বিরুদ্ধে। সোমবার দুপুরে ইশাক মহম্মদ রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ওই বৃদ্ধা। চিকিৎসা খরচ নিয়ে সংসারে আর্থিক অনটন ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সোমবার দুপুরে আচমকাই দড়ি দিয়ে মাকে খুন করা হয় বলে অভিযোগ। সবচেয়ে অবাক করার বিষয়, খুনের পর অভিযুক্ত সাগর নিজে ১০০ নম্বরে ফোন করে সমস্ত ঘটনা জানান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২০১৯ সালে স্ত্রীর উপর হামলার অভিযোগে সাগরের বিরুদ্ধে মামলা হয়েছিল। ঠিক কী কারণে তিনি মাকে খুন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম
- খুন


