Howrah | কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের! হাওড়ার ঘটনায় সৃষ্টি উত্তেজনা!
Wednesday, April 29 2026, 1:16 pm

Key Highlightsবুধবার হাওড়ায় উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার হাওড়ায় উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। পুলিশ সূত্রে খবর, বয়সের কারণে ভালো করে হাঁটতে পারতেন না পূর্ণচন্দ্র। ফলে ছেলেকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্ত অভিযোগ, কেন্দ্রীয় বাহনীর জওয়ানরা সাফ জানিয়ে দেন, বুথের ভিতরে পূর্ণচন্দ্র একা যাবেন। এই নিয়ে শুরু হয় বচসা। শেষে কোনও মতে একাই বুথে ঢোকেন পূর্ণচন্দ্র। কিন্তু ভোট দিয়ে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েন পূর্ণচন্দ্র। এমনকি পূর্ণচন্দ্রকে তাড়া দিতে থাকেন কেন্দ্রীয় বাহিনী। শেষে অধৈর্য হয়ে এক জওয়ান পূর্ণচন্দ্রকে ধাক্কা মারেন বলে অভিযোগ। তখনই মুখ থুবড়ে পড়েন পূর্ণচন্দ্র। পরে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া জেলা
- কেন্দ্রীয় বাহিনী
- মৃত্যু


