Nalanda Temple | বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর, গুরুতর জখম ১২ জন!

Tuesday, March 31 2026, 9:46 am
Nalanda Temple | বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর,  গুরুতর জখম ১২ জন!
highlightKey Highlights

বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৮ পুণ্যার্থীর।


বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৮ পুণ্যার্থীর। গুরুতর জখম ১২ জন। প্রত্যেক মঙ্গলবারের মতো এদিনও নালন্দা থেকে ৫ কিলোমিটার দূরে দীপনগর থানা এলাকায় মাঘরা গ্রামে নালন্দার শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই পদপিষ্টের ঘটনা ঘটে। বিহার সরকারের তরফে নিহতদের পরিবারের জন্য মোট ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট দপ্তর থেকে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File