Covid 19 | কলকাতায় করোনা পজিটিভ ৮! সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে হাসপাতালগুলিতে!
Friday, July 24 2026, 4:44 pm

Key Highlightsশহরের হাসপাতালগুলির রিপোর্ট অনুযায়ী, খামখেয়ালি আবহাওয়ার জন্য ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি নিঃশব্দে থাবা বসাচ্ছে মারণ ভাইরাস।
ফের বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। শহরের হাসপাতালগুলির রিপোর্ট অনুযায়ী, খামখেয়ালি আবহাওয়ার জন্য ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি নিঃশব্দে থাবা বসাচ্ছে মারণ ভাইরাস। ইতিমধ্যে কলকাতায় ৮ জনের কোভিড পজিটিভ। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, কোভিডের এই হঠাৎ বাড়বাড়ন্তে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বা কোভিডের মতো সন্দেহজনক উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের বিশেষ ‘আপার রেসপিরেটরি বায়োফায়ার টেস্ট’ করানো হচ্ছে। এই আধুনিক টেস্ট প্যানেলের সুবিধা হল, এর মাধ্যমে ফুসফুস ও শ্বাসযন্ত্রে লুকিয়ে থাকা একাধিক ভাইরাসকে খুব দ্রুত ও সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। আক্রান্তদের মধ্যে আগের মতোই মূলত শ্বাসকষ্টজনিত একাধিক উপসর্গ দেখা যাচ্ছে। তবে বর্তমানে ভাইরাসের প্রভাব এখনও পর্যন্ত আগের মতো ততটা মারাত্মক নয় বলেই মত চিকিৎসকের।


