Kenya | উত্তর কেনিয়ার রাজধানী নাইরোবির সম্বুরু এলাকায় হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত ৮!

Thursday, August 20 2026, 4:38 am
Kenya | উত্তর কেনিয়ার রাজধানী নাইরোবির সম্বুরু এলাকায় হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত ৮!
highlightKey Highlights

লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে হেলিকপ্টারটি পর্যটকদের নিয়ে উড়েছিল। গন্তব্য ছিল ইওয়াসো নিয়োরো এলাকার দিকে।


উত্তর কেনিয়ার রাজধানী নাইরোবির সম্বুরু এলাকায় হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত ৮! কেনিয়ার সিভিল অ্যাভিয়েশন অথরিটি সূত্রে খবর, বুধবার সেখানকার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে দুর্ঘটনা ঘটে। মৃতদের তালিকায় রয়েছেন ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিচেল সেনসি কন্টুগি, তাঁর স্ত্রী ও আমেরিকার পাঁচ নাগরিক। মারা গিয়েছেন হেলিকপ্টারের পাইলটও। জানা গিয়েছে, হেলিকপ্টারের আরোহীরা কেনিয়ায় বেড়াতে গিয়েছিলেন। লোইসাবা কনজ়ারভেন্সি কেনিয়ার অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী ও সাফারি পর্যটন এলাকা। সেই লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে হেলিকপ্টারটি পর্যটকদের নিয়ে উড়েছিল। গন্তব্য ছিল ইওয়াসো নিয়োরো এলাকার দিকে। সে সময়েই ঘটে দুর্ঘটনাটি। KCAA ছয় যাত্রী ও একজন পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অনুমান, খারাপ আবহাওয়ার কারণে দুর্গম ও পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাউন্ট ওলোলোকওয়ের পাদদেশের কাছাকাছি হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File