Student Dropout | উচ্চমাধ্যমিকের আগেই ৭৩% ড্রপ আউট, সংসদীয় কমিটির রিপোর্টে উদ্বেগ!

Thursday, August 13 2026, 5:03 pm
Student Dropout | উচ্চমাধ্যমিকের আগেই ৭৩% ড্রপ আউট, সংসদীয় কমিটির রিপোর্টে উদ্বেগ!
highlightKey Highlights

উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো শেষ করার আগেই গোটা দেশে ‘ড্রপ আউট’ হচ্ছেন ৭৩ শতাংশ পড়ুয়া!


উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো শেষ করার আগেই গোটা দেশে ‘ড্রপ আউট’ হচ্ছেন ৭৩ শতাংশ পড়ুয়া! স্কুলের সংখ্যা নিয়েও উদ্বেগজনক তথ্য দেওয়া হয়েছে ওই রিপোর্টে। সংসদের বাদল অধিবেশনে সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছে এস্টিমেট কমিটি, সেখানে সাফ জানানো হয়েছে, দেশের সব রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়াশোনার জন্য যত সংখ্যক সরকারি বিদ্যালয় রয়েছে, তার তুলনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য স্কুলের সংখ্যা রীতিমত কম৷ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন’ –র ২০২৪-২৫-এর তথ্য অনুযায়ী, দেশে মোট ১০ লক্ষ ৯২ হাজার ৬৭১টি বিদ্যালয়ের মধ্যে প্রাথমিক স্তরে ৯ লক্ষ ১১ হাজার ৩২টি, উচ্চ-প্রাথমিক স্তরে ৪ লক্ষ ১২ হাজার ৮০৫টি স্কুল রয়েছে। সেটাই মাধ্যমিক স্তরে কমে দাঁড়াচ্ছে ১ লক্ষ ৬১ হাজার ৮০৮টি এবং উচ্চ-মাধ্যমিক স্তরে রয়েছে মাত্র ৯০ হাজার ৮৬৬টি স্কুল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ৭ জুলাই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৮৬ লক্ষ। একই সময়ে বেসরকারি স্বীকৃত স্কুলগুলিতে ৮৮ লক্ষেরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File