Vaishali Bridge Collapse | বিহারে ফের বিপত্তি, বৈশালীতে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে আহত ৭!

Friday, September 11 2026, 10:15 am
Vaishali Bridge Collapse | বিহারে ফের বিপত্তি, বৈশালীতে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে আহত ৭!
highlightKey Highlights

বৈশালী জেলার লালগঞ্জে ভারতমালা প্রকল্পের অধীনে NH-139W-এর চার লেনের সেতু নির্মাণের সময় একটি ভারী ‘লঞ্চিং গার্ডার’ ভেঙে পড়ে সাত জন শ্রমিক আহত হয়েছেন।


বিহারে ফের নির্মীয়মাণ সেতুতে বড়সড় দুর্ঘটনা। বৈশালী জেলার লালগঞ্জে ভারতমালা প্রকল্পের অধীনে NH-139W-এর চার লেনের সেতু নির্মাণের সময় একটি ভারী ‘লঞ্চিং গার্ডার’ ভেঙে পড়ে সাত জন শ্রমিক আহত হয়েছেন।দুর্ঘটনায় এক শ্রমিকের পা ধ্বংসাবশেষের নিচে আটকে যায়। পরে ভারী যন্ত্রের সাহায্যে কেটে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছে NHAI। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। বারবার বিহারে সেতু ও সরঞ্জাম ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সরকারের দিকে দুর্নীতির আঙুল তুলে নির্মাণের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File