Local Train | শিয়ালদহে শনিবার গভীর রাতে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, বাতিল একাধিক লোকাল!

Thursday, September 3 2026, 3:16 pm
Local Train | শিয়ালদহে শনিবার গভীর রাতে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, বাতিল একাধিক লোকাল!
highlightKey Highlights

শিয়ালদহ স্টেশনে পরিকাঠামো উন্নয়ন ও পয়েন্ট কনভার্সনের কাজের জন্য সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক ঘোষণা করল রেল।


শিয়ালদহ স্টেশনে পরিকাঠামো উন্নয়ন ও পয়েন্ট কনভার্সনের কাজের জন্য সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক ঘোষণা করল রেল। আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) গভীর রাত ১২টা থেকে ৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৭টা পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে শিয়ালদহ-হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি, রানাঘাট, বারাসত ও দত্তপুকুর শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৫ সেপ্টেম্বরের ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দমদম পর্যন্ত চালনা করা হবে। ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে সহযোগিতার আবেদন জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File