Delhi Building Collapse | দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত ৭, মালিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি!
Monday, September 7 2026, 9:02 am

Key Highlightsদক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। বিপজ্জনক ভাবে অতিরিক্ত ঘর নির্মাণ ও বেসমেন্টের কাজের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই উধাও বাড়ির মালিক হরিরাম, ফলে তাঁর খোঁজে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে দিল্লি পুলিশ। এদিকে উদ্ধারকাজ এখনও জোরকদমে চলছে। পাশাপাশি, ৫ জন পুর-আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মৃতদের পরিবারের জন্য ১ কোটি টাকা আর্থিক ক্ষতির দাবিসমেত দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।


