Supreme Court | করতে হচ্ছে ভোটের কাজ, কিন্তু নাম নেই ভোটার তালিকায়! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ জন ভোটকর্মী!
Friday, April 24 2026, 8:28 am

Key Highlightsনাম বাদ গিয়েছে এসআইআর-এ। ভোটার তালিকায় এখন আর তাঁদের নাম নেই। ফলে ভোটও দিতে পারছেন না তাঁরা।
নাম বাদ গিয়েছে এসআইআর-এ। ভোটার তালিকায় এখন আর তাঁদের নাম নেই। ফলে ভোটও দিতে পারছেন না তাঁরা। কিন্তু করে যেতে হচ্ছে ভোটের কাজ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বাংলার ৬৫ জন ভোটকর্মী। যদিও শীর্ষ আদালত থেকে আপাতত খালি হাতেই ফিরতে হলো তাঁদের। আদালত জানিয়ে দিল, নিয়ম মেনে তাঁদের অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে। প্রধান বিচারপতি জানান, এমন পরিস্থিতি তৈরি হলেও, মামলাকারীদের অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে। ট্রাইব্যুনালই বিষয়টি খতিয়ে দেখবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


