DA Case | '৬৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে', সুপ্রিম কোর্টে জানাল রাজ্য! ডিএ মামলার শুনানিতে উঠল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসঙ্গও!
Tuesday, August 18 2026, 2:23 pm

Key Highlightsমঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি হয়।
মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, ৬৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি পুরো বিষয়টি দেখছেন। ডিএ-র হার নিয়ে কিছু সমস্যা আছে বলে বলা হচ্ছে। তা নিয়ে কমিটিকেও তাঁরা জানাতে পারেন, সুপ্রিম কোর্টকেও জানাতে পারেন। আইনজীবী করুণা নন্দী জানান, প্রতিনিধিদের নামের তালিকা তৈরি করে আদালতকে জানানো হবে। মামলাকারীদের আর এক আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, এক একটি সংগঠনের একজন করে প্রতিনিধির নাম দেওয়া হোক। বিচারপতি কারোল যদিও স্পষ্ট জানিয়ে দেন, এটা তাঁরা বসেই ঠিক করুন। যা অভিযোগ আছে কমিটির সামনে জানাতেও বলা হয়। বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- ডিএ


