Uttarakhand | উত্তরাখণ্ডের চামোলির সুড়ঙ্গে জলের তোড়েই প্রাণ হারালেন ৬ শ্রমিক, এখনও আটকে ২!
Friday, August 14 2026, 2:46 am

Key Highlightsসেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বেরনোর সুযোগটুকুও পাননি তাঁরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি (THDC) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে হঠাৎ ধস নামে। জানা গিয়েছে, সেই সময় শিফট পরিবর্তনের কাজ চলছিল। তখন আচমকাই প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢোকে। সেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বেরনোর সুযোগটুকুও পাননি তাঁরা। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৬ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৪ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন আরও দুই শ্রমিক। বিপুল পরিমাণ জল আর ধ্বংসাবশেষের মাঝ থেকে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। আধুনিক মেশিন ব্যবহার করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাম্পের সাহায্যে সুড়ঙ্গের ভিতর থেকে জল বের করার কাজও চলছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখণ্ড
- মৃত্যু


