Kolkata Police | কালীপুজোয় কলকাতা পুলিশের জালে ৫৯২, উদ্ধার ২৩৮ কেজি নিষিদ্ধ বাজি!
Monday, November 9 2026, 3:35 pm

Key Highlightsকালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে ২০৫ জন নিষিদ্ধ বাজি ফাটানোর এবং ৩৮৭ জন অভব্য আচরণের অভিযোগে ধৃত। পাশাপাশি, পুলিশ ২৩৮ কেজির বেশি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার অবৈধ মদ উদ্ধার করেছে। শহরের আইনৃঙ্খলা বজায় রাখতে এ বারও কড়া নজরদারি চালায় প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর নিয়ম থাকলেও অনেক স্থানেই তা লঙ্ঘন করা হয়। এর পাশাপাশি, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৫৯৩টি মামলা দায়ের করা হয়েছে। হেলমেটহীন বাইক চালনা, বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে ট্রাফিক পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- গ্রেফতার
- বাজি নিষিদ্ধ
- বাজি
- কালীপূজা


