Earthquake | লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, তছনছ বিমানবন্দর, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের!

Sunday, November 29 2026, 4:14 am
Earthquake | লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, তছনছ বিমানবন্দর, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের!
highlightKey Highlights

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার লস অ্যাঞ্জেলস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫।


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার লস অ্যাঞ্জেলস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর। ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কে মানুষ বাইরে বেরিয়ে আসেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। কাচ ভেঙে ও সিলিং ধসে উড়ান-অবতরণ বাতিল করা হয়। থ্যাঙ্কসগিভিংয়ের ভিড়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ইউএসজিএস-এর মতে, ম্যানহাটান সমুদ্র সৈকতের কাছে কেন্দ্রস্থল থাকা এই কম্পনের পর প্রায় ৪ মাত্রার আফটারশকও অনুভূত হয়, সান্তা মনিকা ও প্যাসাডেনাতেও কম্পন টের পাওয়া যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে এবং শহরে হাই অ্যালার্ট জারি করেছেন মেয়র ব্যাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File