NEET Paper Leak | নিট প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই বরখাস্ত NTA-র ৪৭ জন আধিকারিক!

Friday, July 24 2026, 3:15 pm
NEET Paper Leak | নিট প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই বরখাস্ত NTA-র ৪৭ জন আধিকারিক!
highlightKey Highlights

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে আমূল বদলে ফেলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।


নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক এবং এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল দেশ। এরই মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে আমূল বদলে ফেলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী এক মাসের মধ্যে সংস্থাটির প্রশাসনিক কাঠামো, পরীক্ষা পরিচালনার পদ্ধতি এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তন আনা হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। লক্ষ্য, ভবিষ্যতে কোনওভাবেই যাতে প্রশ্নফাঁস কিংবা পরীক্ষায় অনিয়মের সুযোগ না থাকে, সেই ব্যবস্থা নিশ্চিত করা। সংবাদ সংস্থা ANI সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ইতিমধ্যে NTA-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। প্রশ্নফাঁস বিতর্কে জড়িয়ে পড়া এনটিএ-কে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। প্রয়োজন হলে বর্তমান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি চালু করা হবে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File