Jan Aushadhi Kendra | ওষুধের দাম ৯০% পর্যন্ত কম! বাংলায় সরকারি হাসপাতালগুলিতে খুলছে ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র!

Friday, September 4 2026, 8:36 am
Jan Aushadhi Kendra | ওষুধের দাম ৯০% পর্যন্ত কম! বাংলায় সরকারি হাসপাতালগুলিতে খুলছে ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র!
highlightKey Highlights

রাজ্যে বর্তমানে ১,০১৪টি 'জন ঔষধি কেন্দ্র' চালু রয়েছে, যার মধ্যে সর্বাধিক ২০৩টি কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়।


পশ্চিমবঙ্গে সস্তায় ওষুধ পৌঁছে দিতে বড় পদক্ষেপ সরকারের। রাজ্যে বর্তমানে ১,০১৪টি 'জন ঔষধি কেন্দ্র' চালু রয়েছে, যার মধ্যে সর্বাধিক ২০৩টি কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। এছাড়া কলকাতায় ১৬২টি এবং হাওড়া ও হুগলিতে ১০৩টি করে কেন্দ্র রয়েছে। এবার রাজ্যের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতে আগামী দিনে সরকারি হাসপাতালগুলিতে নতুন করে ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কম দামে মানসম্মত ওষুধ পাওয়া যাবে। এর পাশাপাশি, ১.৪ কোটি পরিবারের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার 'আয়ুষ্মান ভারত' প্রকল্প এবং বাকিদের জন্য 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'র মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজও সমানতালে জোরদার করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File