CJI Surya Kant | CJI সূর্যকান্তকে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণে আপত্তি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে NALSAR কর্তৃপক্ষকে চিঠি ৪৫০-র বেশি ছাত্রছাত্রীর!

Key Highlightsসুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর উপরে ক্ষুব্ধ হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়ারা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর উপরে ক্ষুব্ধ হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক-এই দাবিতে উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপকদের কাছে আপত্তিপত্র পাঠালেন বিশ্ববিদ্যালয়ের ৪৫০-র বেশি ছাত্রছাত্রী। তবে এখনও পর্যন্ত NALSAR কর্তৃপক্ষ পড়ুয়াদের আপত্তি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আপত্তিপত্রে প্রধান বিচারপতির বেশ কয়েকটি সিদ্ধান্ত এবং মন্তব্যের কথা তুলে ধরেছেন ছাত্রছাত্রীরা। তার মধ্যে নিট প্রশ্নফাঁসের অভিযোগে পড়ুয়াদের সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের উপর পুলিশের পদক্ষেপের অভিযোগ নিয়ে ২৩ জুলাইয়ের শুনানির কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান বিচারপতির একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, যন্তর মন্তরের বিক্ষোভ প্রসঙ্গে ভারতীয় যুব সমাজকে ‘ককরোচ’-এর সঙ্গে তুলনা করা হয়েছিল। তবে এই নিয়ে প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে তা মানতে রাজি নন NALSAR-এর পড়ুয়ারা।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধান বিচারপতি


