Special Train | উৎসবের মরশুমে সুখবর, দুর্গাপুজো থেকে দীপাবলি পর্যন্ত এই 'রুটে' চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন!

Tuesday, September 22 2026, 4:19 pm
Special Train | উৎসবের মরশুমে সুখবর, দুর্গাপুজো থেকে দীপাবলি পর্যন্ত এই 'রুটে' চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন!
highlightKey Highlights

উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত সহজ করতে চার জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।


উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত সহজ করতে চার জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দুর্গাপুজো, দীপাবলি ও ছট উৎসব উপলক্ষ্যে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ট্রেনগুলি চলাচল করবে। এর মধ্যে নিউ জলপাইগুড়ি–গোমতী নগর (০৫৭৪২/০৫৭৪১) স্পেশাল ৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯টি ট্রিপ দেবে। এছাড়া কাটিহার–পূর্ণিয়া (০৭৫৫৪/০৭৫৫৫) প্রতিদিন চলবে। পাশাপাশি কাটিহার–মনিহারি রুটে দু'জোড়া স্পেশাল ট্রেন (০৭৫৪০/০৭৫৩৯ এবং ০৭৫৪৪/০৭৫৪৩) নির্দিষ্ট দিনগুলিতে যাতায়াত করবে। ট্রেনগুলি শিলিগুড়ি, পূর্ণিয়া, খাগরিয়া, ছাপরাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File