Nagpur | ব্যাঙ্কে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা লুট, ৩০ মিনিটে গ্রেপ্তার দুষ্কৃতী!

Saturday, September 12 2026, 2:04 pm
Nagpur | ব্যাঙ্কে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা লুট, ৩০ মিনিটে গ্রেপ্তার দুষ্কৃতী!
highlightKey Highlights

মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখায় গ্রাহক সেজে ঢুকে ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় ৪ লক্ষ টাকা লুট করল এক যুবক।


মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখায় গ্রাহক সেজে ঢুকে ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় ৪ লক্ষ টাকা লুট করল এক যুবক। লঙ্কার তীব্র জ্বালায় কর্মীরা ছটফট করতে থাকলে সেই সুযোগে ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত সুরজ ভোজরাজ বোরকর (২৮)। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই পুরো ঘটনাটি ব্যাঙ্কের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি অভিযান চালিয়ে সাক্কারদারা থানার পুলিশ মাত্র ৩০ মিনিটের মধ্যে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে এবং লুট হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File