Sikkim | ধসে বসে যাচ্ছে পাহাড়! সিকিমে হড়পা বানের আশঙ্কায় উচ্ছেদ ৩৮ পরিবার!
Sunday, September 13 2026, 4:21 pm

Key Highlightsপশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও রিম্বি এলাকায় টানা বৃষ্টিতে পাহাড়ে ভয়াবহ ভূমিধস শুরু হয়েছে।
পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও রিম্বি এলাকায় টানা বৃষ্টিতে পাহাড়ে ভয়াবহ ভূমিধস শুরু হয়েছে। গলে পড়া কাদার স্রোত, মাটি ও পাথর স্থানীয় ঝোরা অবরুদ্ধ করায় দেখা দিয়েছে আকস্মিক ভয়াবহ হড়পা বানের তীব্র আশঙ্কা। আগস্ট থেকে শুরু হওয়া এই ধসের কারণে ইতিমধ্যে ধ্বংসস্তূপে তলিয়ে গেছে রিম্বি-ইউকসম ও রিম্বি-খেচুপেরি সড়ক, যার ফলে বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ের ঢাল নরম হয়ে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সিকিম প্রশাসন রিম্বির ৩০টি এবং সিঙ্গলিথামের ৮টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আতঙ্কিত বাসিন্দারাও ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরতে শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


