Haryana | পরিত্যক্ত কুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর, চাঞ্চল্য হরিয়ানায়!

Monday, September 28 2026, 7:40 am
Haryana | পরিত্যক্ত কুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর, চাঞ্চল্য হরিয়ানায়!
highlightKey Highlights

হরিয়ানার ফরিদাবাদের সিহি গ্রামে খেলার সময় গভীর পরিত্যক্ত কুয়োয় পড়ে ৩ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


হরিয়ানার ফরিদাবাদের সিহি গ্রামে খেলার সময় গভীর পরিত্যক্ত কুয়োয় পড়ে ৩ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ট্রাক্টরের ওপর থেকে পা পিছলে নেহা নামের শিশুটি প্রায় ২৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF), পুলিশ এবং পুরসভার আধিকারিকরা উদ্ধারকাজে নামেন। জোরালো আলো এবং বিশেষ ক্যামেরা ব্যবহার করে দীর্ঘ ১০ ঘণ্টার টানা অভিযানের পর সোমবার ভোরে ১২৫ ফুট জলের গভীরতা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১৫ বছর ধরে পুরসভার পরিত্যক্ত এই কুয়ো ঢাকনাহীন অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File