Air India | বাধ্যতামূলক ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়লেন ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে নোটিস বিমান পরিবহণ মন্ত্রকের!

Tuesday, September 15 2026, 12:36 pm
Air India | বাধ্যতামূলক ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়লেন ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে নোটিস বিমান পরিবহণ মন্ত্রকের!
highlightKey Highlights

বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করেই তিন ইতালীয় নাগরিক দিল্লি থেকে মিউনিখগামী বিমানে উঠে ভারত ত্যাগ করেছেন।


দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক গাফিলতি। বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করেই তিন ইতালীয় নাগরিক দিল্লি থেকে মিউনিখগামী বিমানে উঠে ভারত ত্যাগ করেছেন। ৪ সেপ্টেম্বর রাতের এই ঘটনার জেরে এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অমৃতসর থেকে দিল্লিতে আসার পর নিয়ম মেনে আন্তর্জাতিক যাত্রী হিসেবে তাঁদের ইমিগ্রেশন কাউন্টারে না পাঠিয়ে সরাসরি ডিপার্চার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো নজরদারি না থাকায় ইমিগ্রেশন এড়িয়েই তাঁরা লুফথানসার বিমানে উঠে পড়েন। গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা SATS ও এয়ার ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের গাফিলতি খতিয়ে দেখছে মন্ত্রক। সন্তোষজনক জবাব না মিললে কঠোর আইনি ও নিয়ন্ত্রক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File