Barun Natta | তোলাবাজির অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ-প্রধান বরুণ নট্ট-সহ ৩!

Friday, September 11 2026, 10:02 am
Barun Natta | তোলাবাজির অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ-প্রধান বরুণ নট্ট-সহ ৩!
highlightKey Highlights

তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপ-প্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।


তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপ-প্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। একই অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং তাঁর সহযোগী সুমন্ত ঘোষকেও গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক প্রমোটার দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নেমে এই পদক্ষেপ করে পুলিশ। ওই ব্যবসায়ী সম্প্রতি বিরোধী দলনেতার 'জনতার দরবারে' বরুণের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিলেন। শুক্রবার ধৃতদের ব্যারকপুর আদালতে পেশ করা হয়। তোলাবাজির এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File