21 July | ২১শে জুলাই কলকাতার তিন মঞ্চে শহিদ স্মরণ, মোতায়েন বাহিনী! নজরদারিতে উড়বে ড্রোন!

Tuesday, July 21 2026, 5:37 am
21 July | ২১শে জুলাই কলকাতার তিন মঞ্চে শহিদ স্মরণ, মোতায়েন বাহিনী! নজরদারিতে উড়বে ড্রোন!
highlightKey Highlights

শহরের ৩ জায়গায় সভা হবে। একটি কালীঘাট তৃণমূলের, একটি ঋতব্রত তৃণমূল অর্থাৎ ‘আসল তৃণমূলের’, তৃতীয় মঞ্চটি কংগ্রেসের।


পালাবদলের পর প্রথমবার একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন করতে চলেছে 'ভাঙা' তৃণমূল। শহরের ৩ জায়গায় সভা হবে। একটি কালীঘাট তৃণমূলের, একটি ঋতব্রত তৃণমূল অর্থাৎ ‘আসল তৃণমূলের’, তৃতীয় মঞ্চটি কংগ্রেসের। তিনটি সভায় জনসমাগমের জেরে আইনশৃঙ্খলা বজায় রাখা চ্যালেঞ্জ পুলিশের কাছে। স্বাভাবিকভাবেই আঁটসাঁট শহরের নিরাপত্তা ব্যবস্থা। জানা যাচ্ছে, শহিদ মিনার, গান্ধী মূর্তি এবং বিড়লা প্ল‍্যানেটরিয়ামের সামনে যথেষ্ট পরিমাণে বাহিনী মোতায়েন করা হচ্ছে। লালবাজার জানিয়েছে, তিনটি জায়গার জন্য ১ হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। তিনটি জায়গায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। সেন্ট্রাল ডিভিশন ও সাউথ ডিভিশন -সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার থাকবেন সভাস্থলে। এইচআরএফএস, র‍্যাফও মোতায়েন করা হচ্ছে। অশান্তি এড়াতে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাও হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File