Calcutta High Court | একদিনেই রাজ্যের ২৬৭ জন বিডিও-ওসি বদল, কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুজু মামলা!

Monday, March 30 2026, 7:18 am
Calcutta High Court | একদিনেই রাজ্যের ২৬৭ জন বিডিও-ওসি বদল, কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুজু মামলা!
highlightKey Highlights

রবিবার সন্ধেয় একলপ্তে রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে নির্বাচন কমিশন।


রবিবার সন্ধেয় একলপ্তে রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানো এবং ১৮ জেলার ৮৩ জন BDO বদলের নির্দেশ দেওয়া হয়। ওসি থেকে বিডিও, একইদিনে রাজ্যের ২৬৭ জন আধিকারিক বদলি করে কমিশন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করতে আদালতে দায়ের হলো মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File