Ravi Kumar Diwakar | চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারক রবি কুমার দিবাকরের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা!

Key Highlightsমাত্র চার মাসে ১০টি পৃথক মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর।
মাত্র চার মাসে ১০টি পৃথক মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। এবার সেই বিচারকের আদালতে চলা প্রায় ১০০টি খুন-সহ গুরুতর ফৌজদারি মামলা এ বার সরিয়ে দেওয়া হলো। প্রশাসনিক নির্দেশে মামলাগুলি মুজফ্ফরনগরের জেলা ও দায়রা বিচারক বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে স্থানান্তর করা হয়েছে। সরকারি আইনজীবী কুলদীপ কুমার সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, যে মামলাগুলিতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তির বিধান রয়েছে, মূলত সেই মামলাগুলিই দিবাকরের ফাস্ট-ট্র্যাক আদালত থেকে সরিয়ে জেলা বিচারকের আদালতে পাঠানো হয়েছে। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগীর বক্তব্য, আইনজীবী ও মামলাকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে দিবাকরের আদালতে বিচার হলেই মৃত্যুদণ্ডের সাজা আসতে পারে। সেই প্রেক্ষিতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- আদালত
- বিচারক
- মৃত্যুদণ্ড


