Baruipur Case | বারুইপুরে পিটিয়ে খুন ও অশান্তির ঘটনায় নতুন করে গ্রেপ্তার আরও ২২!
Thursday, July 9 2026, 5:48 am

Key Highlightsঅভিযুক্তদের খোঁজে রাতভর চলে তল্লাশি। গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও ২২ জনকে পাকড়াও করা হয়।
গত রবিবার বারুইপুরে এক কিশোরীর বস্তাবন্দি দেহ পুকুর থেকে উদ্ধার হওয়ার পরে থেকেই গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। গণপিটুনি, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কড়া অ্যাকশনে নামে প্রশাসন। পর পর দু’দিন রাতভর তল্লাশি চালিয়ে মোট ৪০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ এবং ভিডিয়ো ক্লিপ খতিয়ে দেখে হামলার সঙ্গে যুক্ত বাকিদের চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে রাতভর চলে তল্লাশি। গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও ২২ জনকে পাকড়াও করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট ৪০ জন অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারীদের হাতে।


