Gas Leak | গ্যাস লিক করে অসুস্থ ২২ জন স্থানীয় বাসিন্দা-সহ ২জন দমকলকর্মী!

Thursday, April 30 2026, 9:00 am
Gas Leak | গ্যাস লিক করে অসুস্থ ২২ জন স্থানীয় বাসিন্দা-সহ ২জন দমকলকর্মী!
highlightKey Highlights

বুধবার রাত ১টা নাগাদ কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারের গোডাউনে থাকা একটি পুরনো ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করতে শুরু হয়।


পুনেতে গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাত ১টা নাগাদ কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারের গোডাউনে থাকা একটি পুরনো ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করতে শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই ওই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এরপর এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই দেখা যায়, ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দু’জন দমকলকর্মীও। তাঁদের দ্রুত স্যাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। প্রশাসনিক সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়া সকলেই বর্তমানে সুস্থ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File