Guinea | গিনিতে প্রবল বর্ষণে বিশাল আবর্জনার স্তূপ ধস! নিহত ২২, আহত বহু!
Monday, August 24 2026, 4:59 pm

Key Highlightsপূর্ব আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির দার এস সালাম ল্যান্ডফিলে ঘটেছে এক ভয়াবহ বিপর্যয়।
পূর্ব আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির দার এস সালাম ল্যান্ডফিলে ঘটেছে এক ভয়াবহ বিপর্যয়। রাতভর প্রবল বর্ষণের কারণে বছরের পর বছর ধরে জমতে থাকা বিশাল আবর্জনার স্তূপটির নীচের অংশ দুর্বল হয়ে ধসে পড়ে। ফলে ভোররাতে স্তূপের পাশে থাকা বেশ কয়েকটি ঝুপড়ি চাপা পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কাকতালীয় ভাবে, রবিবারই ওই ঝুঁকিপূর্ণ ল্যান্ডফিলটি বন্ধ করে অধিবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল প্রশাসনের। কিন্তু সেই কাজ সম্পন্ন হওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়
- Related topics -
- আন্তর্জাতিক
- আফ্রিকা
- বৃষ্টিপাত


