ICSE-ISC Result | ভোটের রেজাল্টের আগেই বেরোচ্ছে ISC এবং ICSE-র ফল! কীভাবে কোথায় ফলাফল দেখবে ছাত্রছাত্রীরা?

Wednesday, April 29 2026, 3:22 pm
ICSE-ISC Result | ভোটের রেজাল্টের আগেই বেরোচ্ছে ISC এবং ICSE-র ফল! কীভাবে কোথায় ফলাফল দেখবে ছাত্রছাত্রীরা?
highlightKey Highlights

বোর্ডের তরফে জারি করা অফিসিয়াল সার্কুলার অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে।


২০২৬ সালের ICSE দশম শ্রেণি এবং ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা মার্চ মাসে শেষ হয়েছে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE) অফিসিয়াল সার্কুলার ঘোষণা করে জানিয়েছে, ৩০ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে। CISCE-র অফিশিয়াল ওয়েবসাইটে (cisce.org / results.cisce.org) রেজাল্ট দেখতে পারবেন ছাত্রীছাত্রীরা। ওয়েবসাইটে ঢুকে ‘Course’ অপশন থেকে ICSE (Class X) বা ISC (Class XII) নির্বাচন করতে হবে। এরপর Unique ID, Index Number, CAPTCHA সাবমিট করলেই দেখা যাবে রেজাল্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File