ICSE-ISC | প্রকাশ হলো ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল! ISC-তে দেশে প্রথম বাংলার মেয়ে! পাশের হারেও এগিয়ে মেয়েরা!

Thursday, April 30 2026, 6:59 am
ICSE-ISC | প্রকাশ হলো  ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল! ISC-তে দেশে প্রথম বাংলার মেয়ে! পাশের হারেও এগিয়ে মেয়েরা!
highlightKey Highlights

ICSE তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISCতে পাশের হার ৯৯.১৩ শতাংশ।


প্রকাশ হলো ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল। জানা গিয়েছে, ICSE তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISCতে পাশের হার ৯৯.১৩ শতাংশ। ISC-তে প্রথম হয়েছে বাংলার মেয়ে পানিহাটির বাসিন্দা,সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা ঘোষ। ৪০০-তে ৪০০ পেয়েছে অনুষ্কা। ISC ও ICSE দু’টি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর ICSE পরীক্ষা দিয়েছেন ৫৪ হাজার ১১৮ জন ছাত্র এবং ৪৯ হাজার ১৯৮ জন ছাত্রী। অন্যদিকে, ISC পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র এবং ১লক্ষ ২১ হাজার ২১৮ ছাত্রী। সেক্ষেত্রে, ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। মেয়েদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছাত্ররা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File