2026 FIFA World Cup | ১২ গুণ বেড়েছে যাতায়াতের ভাড়া! বিশ্বকাপ নিয়ে তীব্র অসন্তোষ দর্শকদের
Saturday, April 18 2026, 4:29 pm

Key Highlightsশুধু ট্রেন নয়, গাড়িতে যাতায়াত করলেও খরচ কম নয়। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়াম পার্কিং ফি ধরা হয়েছে ২২৫ ডলার।
আর মাত্র ৫৩ দিন পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। টিকিট বিতর্কের পর এবার পরিবহনের খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ দর্শকদের। বিশ্বকাপের ফাইনাল সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মেটলাইফ স্টেডিয়ামে। নিউ জার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে রাউন্ড ট্রিপে ১৫০ ডলার। সাধারণ সময়ে যার ভাড়া মাত্র ১২.৯০ ডলার। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়াম পার্কিং ফি ধরা হয়েছে ২২৫ ডলার। ভাড়া প্রায় ১২ গুণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ দর্শকরা।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা বিশ্বকাপ
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ভাড়া বৃদ্ধি
- গাড়ির ভাড়া দ্বিগুন


