FIFA WC 2026 | খেলবে ৪৮টি দল, ৫০ শতাংশ বাড়ল পুরস্কারমূল্য! ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে ভাঙবে একাধিক রেকর্ড!

Monday, June 8 2026, 2:07 pm
FIFA WC 2026 | খেলবে ৪৮টি দল, ৫০ শতাংশ বাড়ল পুরস্কারমূল্য! ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে ভাঙবে একাধিক রেকর্ড!
highlightKey Highlights

১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এবারের ফিফা বিশ্বকাপ একাধিক দিক থেকেই ইতিহাস গড়তে চলেছে।


১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এবারের ফিফা বিশ্বকাপ একাধিক দিক থেকেই ইতিহাস গড়তে চলেছে। ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশ নিত, তবে প্রথম বার ৪৮টি দল এই প্রতিযোগিতায় খেলবে। এছাড়াও ২০২৫ সালের ডিসেম্বর মাসে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য ৭২ কোটি ৭০ লক্ষ ডলার আর্থিক পুরস্কারের অনুমোদন দিয়েছে। যা ২০২২ সালে কাতারে হওয়া বিশ্বকাপের পুরষ্কারমূল্যের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। বিশ্বকাপজয়ী দল পাবে ৫ কোটি ডলার। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লক্ষ ডলার। তৃতীয় স্থানে থাকা দল পাবে ২ কোটি ৯০ লক্ষ ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার। এর পাশাপাশি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা প্রতিটি দল শুধু অংশগ্রহণের জন্যই ১৫ লক্ষ ডলার পাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File