Taj Mahal Marble | নিলামে তাজমহলের মার্বেল পাথর! লন্ডনে সর্বসমক্ষে ইংরেজদের লুট করা স্ল্যাব

Saturday, November 28 2026, 6:00 pm
Taj Mahal Marble | নিলামে তাজমহলের মার্বেল পাথর! লন্ডনে সর্বসমক্ষে ইংরেজদের লুট করা স্ল্যাব
highlightKey Highlights

২০০ বছরের পুরনো দুর্লভ ফুলের নকশা করা বিশেষ মার্বেল স্ল্যাব এবার নিলামে উঠতে চলেছে।


লন্ডনে নিলামে উঠতে চলেছে তাজমহলের মার্বেল স্ল্যাব। ১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস তাজমহলের এই মার্বেল পাথরটি সংগ্রহ করেছিলেন। গত ২০০ বছর ধরে এই পাথর ওই পরিবারের কাছেই ছিল। পাথরের স্ল্যাবের ফুলের বর্ডারের নকশার সঙ্গে তাজমহলের ভিতরে শাহজাহানের সমাধি (সেনোটাফ)-এর উপরের অংশের বর্ডারের সঙ্গে হুবহু মিল রয়েছে। নিলাম সংস্থা ‘Lyon & Turnbull’-এর অনুমান, দুর্লভ এই পাথরের দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২৪ থেকে ৩৬ লক্ষ টাকা)। নিলামে যিনি এই পাথর কিনবেন তিনি ফ্রি পাবেন তাজমহলের একটি পুরনো সাদা-কালো ছবি, কর্নেল ফিপসের নাতির লেখা একটি চিঠি এবং মার্কুইস অফ বাথ-এর হাতে লেখা একটি চিঠি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File