NCPI | ডেডলাইন মিস, কেন সাংসদ পদ বাতিল হবে না? জবাব দিতে আরও সময় চাইলেন সুদীপ-কাকলিরা
Thursday, October 8 2026, 6:33 am

Key Highlightsদলত্যাগ বিরোধী আইনে সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ কেন খারিজ নয়, এই প্রশ্নের জবাব দিতে স্পিকারের কাছে আবারও সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
দলত্যাগ বিরোধী আইনে সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ কেন খারিজ নয়, এই প্রশ্নের জবাব দিতে ফের ব্যর্থ হলেন তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদেরা। ২০ জন সাংসদকে নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার অবধি সময় দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের কাছে আরও দু’সপ্তাহ সময় চেয়ে চিঠি এনসিপিআই সাংসদদের। তাঁদের বক্তব্য, সাংসদ পদ বাতিলের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু প্রশ্ন রেখেছেন তাঁদের কাছে। যে প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে। শীর্ষ আদালত এই মামলার দ্রুত নিষ্পত্তি চায়। এই অবস্থায় স্পিকার তাঁদের সময় দেন কিনা, সেটাই দেখার।
- Related topics -
- দেশ
- এনসিপিআই
- সংসদ সদস্য
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস
- রাজ্য


