URI | জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু দুই জওয়ানে!

Wednesday, June 10 2026, 9:36 am
URI |  জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু দুই জওয়ানে!
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীরে সেনা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হল দুই জওয়ানের।


জম্মু ও কাশ্মীরে সেনা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হল দুই জওয়ানের। জানা গিয়েছে, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বারামুলা জেলার উরি সেক্টরে। সেনা সূত্রে জানা যাচ্ছে, উরির কমলকোটের একটি ক্যাম্পে রুটিন আগ্নেয়াস্ত্র হস্তান্তরের সময় দুর্ঘটনাবশত একটি হ্যান্ড গ্রেনেডে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। তড়িঘড়ি আহত ওই জওয়ানদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হলেও, সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের। জানা যাচ্ছে, মৃত ওই দুই সেনা জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা। কীভাবে দুর্ঘটনাবশত গ্রেনেডটি ফেটে যায়, সেই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেনা আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File